ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: হুমায়ুন কবির
ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা সবসময় খোলা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
এই সময় প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছুই না।
মতবিনিময়কালে বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, বিদ্যুতের সমস্যা শিগগিরই সমাধান হবে। প্রধানমন্ত্রী বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন।
/ইমরান/
