ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ
ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ৬টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ দিনে।
৮ ডিসেম্বর কুরআন মাজিদ ও তাজভীদ, ১০ ডিসেম্বর আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, ১৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে।
/শান্ত/
