তেলের সংকটের মধ্যেই বাড়লো আটা-ময়দার দাম
রাজধানীর খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। অনেক মুদি দোকানে মিলছে না এক ও আধা লিটারের বোতল। দু-একটি দোকানে পাওয়া গেলেও মূলত ২ ও ৫ লিটারের বোতলই রয়েছে। এর মধ্যে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা বেড়ে হয়েছে ২০৪ টাকা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
খুচরা বিক্রেতা ও তেলের পাইকারি সরবরাহকারীরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। এরপরও সরবরাহ স্বাভাবিক হয়নি। ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো বাজারে বোতলজাত সয়াবিন তেল কম ছাড়ছে।
এদিকে তেলের পাশাপাশি বেড়েছে আটা-ময়দার দাম। বাজারে প্রতি কেজি খোলা আটা ৫০ টাকা এবং খোলা ময়দা ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের মোড়কজাত ময়দার দামও বেড়েছে।
//রুশা//
