সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন আমানতকারীরা
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা থেকে গ্রাহকদের টাকা তুলতে দেখা গেছে।
ব্যাংক কর্মকর্তারা জানান, গ্রাহকদের চাহিদা অনুযায়ী শাখাগুলোতে পর্যাপ্ত অর্থ সরবরাহ করা হয়েছে। জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু গ্রাহককে নির্ধারিত সময়ের আগেও টাকা তোলার সুযোগ দেওয়া হচ্ছে।
তারা আরও জানান, টাকা ফেরতের আগে একীভূত পাঁচ ব্যাংকের কোথাও সংশ্লিষ্ট গ্রাহকের খেলাপি ঋণ রয়েছে কি না, তা এনআইডির মাধ্যমে নির্দিষ্ট অ্যাপে যাচাই করা হচ্ছে। খেলাপি ঋণের তথ্য পাওয়া গেলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো কার্যক্রম বাংলাদেশ ব্যাংক তদারকি করছে।
/শান্ত/
