আবারও ‘মা হলেন’ পরীমনি!
সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা পরীমনির একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা। সোমবার (৭ সেপ্টেম্বর) একটি সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান’। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি তৃতীয়বারের মতো মা হলেন এই অভিনেত্রী?
ছবিতে দেখা যায়, গাড়ির ভেতরে রোদচশমা পরে বসে আছেন পরীমনি। তাঁর কোলে ঘুমিয়ে আছে এক নবজাতক। ছবিটি প্রকাশের পর অনেকে শিশুর পরিচয় জানতে চেয়ে মন্তব্য করেন।
জুই ইসলাম নামের একজন জানতে চান, শিশুটি ছেলে নাকি মেয়ে। জবাবে পরীমনি জানান, তাঁর কোলে থাকা শিশুটি একজন পুত্রসন্তান। তুরান নামের একজন মন্তব্য করেন, ‘আর কয়টা নিবেন?’ এর জবাবে পরীমনি লেখেন, ‘৯৭ ইনশাআল্লাহ’। তার এই জবাবের পর নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
/শান্ত/
