ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সার জয়, ৪ ম্যাচে ৩ ফাইভ স্টার
সংগৃহীত ছবি
ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ম্যাচে বার্সা'র হয়ে জোড়া গোল করেছেন লামিন ইয়ামাল। একটি করে গোল পেয়েছেন রাফিনহা, ফেরমিন লোপেজ ও পেদ্রি।
ভ্যালেন্সিয়া'র বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটেই বার্সাকে এগিয়ে নেন ইয়ামাল। ২২তম মিনিটে স্কোরবোর্ডে নাম লেখান লোপেজ। ২–০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা।
দ্বিতীয় পর্বের ৫০তম মিনিটে সফরকারীদের লিড তিনগুণ করেন রাফিনহা। শেষ দিকে আরও দু'টি গোল করে বার্সা। ৭৯তম মিনিটে দানি ওলমো'র বাড়ানো বল চমৎকার শটে নিশানাভেদ করেন পেদ্রি। এর ঠিক ৫ মিনিট পর ভ্যালেন্সিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইয়ামাল। রেফারির শেষ বাঁশি বাজলে ৫-০ গোলের হার নিয়ে অসহায়ের মতো মাঠ ছাড়তে হয় ভ্যালেন্সিয়াকে।
এই নিয়ে চলতি লিগে নিজেদের প্রথম ৪ ম্যাচের ৩টিতেই ৫ গোল করলো বার্সেলোনা। এলচের বিপক্ষে প্রথম ম্যাচে ৫-০ গোলে জিতেছিলো তারা। পরে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে জয়ের ব্যবধান ২-০ গোলে। রায়ো ভায়োকানোর বিপক্ষে জয় ৫-২ ব্যবধানে।
এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান আরও শক্ত করলো বার্সেলোনা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৪ ম্যাচে এখনো কোনো জয় না পাওয়া ভ্যালেন্সিয়া আছে ২০ নম্বরে।
// ইমরান //
