শুনানিতে অসংলগ্ন কথা, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ আদালতের
চট্টগ্রামে জামিন শুনানির সময় অসংলগ্ন কথা বলা ও অস্বাভাবিক আচরণের অভিযোগে এক আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এই নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত আইনজীবীর নাম শাহেদুল হক। বুধবার বিকেল ৪টা ২৫ মিনিটে তিনি আদালতে ঢোকেন। শুনানির সময় তার কথা জড়িয়ে যাচ্ছিলো এবং পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিলো না। এই অবস্থায় তিনি মদ্যপান করেছেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে। এই কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়।
//ইমরান//
