জামায়াত আমিরের গাড়িবহরকে লাল কার্ড দেখালেন ছাত্রদল নেতা
চট্টগ্রামের মীরসরাইয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে লক্ষ্য করে লাল কার্ড প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চে চট্টগ্রাম যাওয়ার পথে মীরসরাইয়ে আয়োজিত একটি পথসভায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ওই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কেউ কেউ নিশানের এই পদক্ষেপের প্রশংসা করেন। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এই ঘটনার সমালোচনা করছেন।
লাল কার্ড প্রদর্শনকারী যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মীরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য।
নিশান জানান, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদেই তিনি লাল কার্ড দেখিয়েছেন। তার দাবি, তিনি শুধু লাল কার্ড প্রদর্শন করেছেন; কাউকে গালি দেওয়া, জুতো বা ঝাড়ু দেখানো কিংবা কারও পরিবার নিয়ে কটূক্তি করেননি।
মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন বলেন, দেশে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে এটি ছিলো শান্তিপূর্ণ প্রতিবাদ।
/শান্ত/
