Home - Header Banner

১ কার্তিক ১৪৩৩, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Home - Before Lead

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার চিত্র তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতেও মারা যায় ২ জন। এরপর মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে এখন পর্যন্ত মারা গেছে ৮৬ জন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৪৩ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৭ জন আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২৩৮ জন। এছাড়া ঢাকার ২ সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩২ জন। ঢাকার বাইরে বিভাগগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে চট্টগ্রামে—২৫৬ জন। এ ছাড়া খুলনায় ২৩৪ জন, বরিশালে ১৯৫, রাজশাহীতে ২৩০, ময়মনসিংহে ৯৭, রংপুরে ৭১ ও সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। /এমএএইচ/

common-led-news-7.jpg
After Lead
আজ থেকে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে ন্যাশনাল ব্যাংক

আজ থেকে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে ন্যাশনাল ব্যাংক

ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে ন্যাশনাল ব্যাংক। এই ঋণের মেয়াদ তিন মাস এবং সুদহার ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে ১১টি শর্ত দিয়েছে, যার মধ্যে সাবেক ও বর্তমান পরিচালকদের আমানত ফেরত না দেওয়া এবং নতুন ঋণ বিতরণে এই অর্থ ব্যবহার না করার নির্দেশনা রয়েছে। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, পরিচালনা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর গ্রাহকদের টাকা উত্তোলনের চাপ কমেছে। ব্যাংকটি গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টাকা উত্তোলনের আবেদন গ্রহণ করেছে, যেখানে প্রায় ১১ হাজার গ্রাহক মোট দুই হাজার কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেছেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সোনালী ব্যাংক থেকে পাওয়া ৭ হাজার কোটি টাকা নির্ধারিত উদ্দেশ্যের বাইরে খরচ করা যাবে না। ব্যাংকটি নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না যতক্ষণ না ধারের অর্থ পুরোপুরি পরিশোধ করা হয়।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৭০ লাখ ডলার বিনিয়োগে বাড়াচ্ছে চীনা প্রতিষ্ঠান কেপিএসটি

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৭০ লাখ ডলার বিনিয়োগে বাড়াচ্ছে চীনা প্রতিষ্ঠান কেপিএসটি

এ লক্ষ্যে বুধবার (১৪ অক্টোবর) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সাথে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন এই কারখানায় ফুটওয়্যার এক্সেসরিজ, ব্যাগ ও লাগেজ কমপোনেন্টস, পেপার প্রোডাক্টস এন্ড প্রিন্টেড ম্যাটেরিয়েলসসহ অন্যান্য আনুসঙ্গিক পণ্য তৈরি করা হবে, যেখানে প্রায় ২০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন এবং কেপিএসটি নিউ ম্যাটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেডের পরিচালক মি. ঝ্যাং ইউগিউ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। প্রতিষ্ঠানটি বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ এ ৭২০০ বর্গমিটার জমিতে তাদের কারখানা নির্মাণ করবে। নতুন এই কারখানাটি বার্ষিক ১১ মিলিয়ন জোড়া ফুটওয়্যার অ্যাক্সেসরিজ, ২৪,০০০ ঘনমিটার ফোম, ব্যাগ ও লাগেজ কম্পোনেন্টস, ২ লাখ পিস কাটিং বোর্ড এবং ২ লাখ ৫০ হাজার পিস কাটিং ডাইস/মোল্ড তৈরি করবে। এখানে উৎপাদিত পণ্যসমূহ ভারত ও কম্বোডিয়ার জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের রপ্তানিমুখী জুতা কারখানাগুলোতে সরবরাহ করা হবে। উল্লেখ্য যে, একই মালিকানাধীন প্রতিষ্ঠান কেপিএসটি স্যুজ (বিডি) কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ থেকে রপ্তানি কার্যক্রম শুরু করা প্রথম প্রতিষ্ঠান। তারা ২০২৩ সালের নভেম্বর থেকে উৎপাদন চালু করেছে। একই অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ এবং বেপজার প্রতি বিনিয়োগকারীর আস্থার প্রতিফলন। এ বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণ এবং বেপজার ওপর অব্যাহত আস্থা রাখার জন্য কেপিএসটিকে ধন্যবাদ জানান। এ উপলক্ষে কেপিএসটি নিউ মেটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেডের পরিচালক ঝ্যাং ইউগিউ বলেন, “আমাদের প্রথম কারখানায় উৎপাদিত পণ্যের চাহিদা ও ক্রয়াদেশ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আমরা নতুন আরেকটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। সার্বিক বিনিয়োগ পরিবেশ বিবেচনায় আমরা এ সম্প্রসারণের জন্য বেপজাকে বেছে নিয়েছি। আমরা আশাবাদী, এ নতুন উদ্যোগ আমাদের ব্যবসা সম্প্রসারণে আরও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।” চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন; নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোঃ মোহসীন হাসান, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস; নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ; নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কেপিএসটি নিউ ম্যাটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেডের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলকে পরবর্তীতে প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার সুবিধার্থে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ নামে দুটি পৃথক জোনে বিভক্ত করা হয়। সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ এ ১৪টি প্রতিষ্ঠান চালু রয়েছে এবং ৩৩টি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে। এ পর্যন্ত বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ থেকে মোট রপ্তানি হয়েছে ৬৮.২৯ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য, মোট বিনিয়োগের পরিমাণ ৯৮.৮৩ মিলিয়ন মার্কিন ডলার এবং কর্মসংস্থান হয়েছে ৪৪২৮ জন বাংলাদেশির। - কেআর

সচিবালয়ে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

সচিবালয়ে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

দেশে চলমান এলপিজি ব্যবসায়ীদের পূর্বঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম নির্ধারণের উদ্দেশ্যে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই ধর্মঘট প্রত্যাহারের কথা জানান। এর আগে গত ১২ অক্টোবর দেশের সব এলপিজি দোকান ১৫ ও ১৬ অক্টোবর বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে আজ বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। বৈঠকে সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ধর্মঘট প্রত্যাহার করা না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রীদের এমন সতর্কবার্তা ও আলোচনার পর ব্যবসায়ীরা কর্মসূচি থেকে সরে আসেন। //আইই//

এলএনজি আমদানিতে দু'টি নতুন প্রস্তাবের নীতিগত অনুমোদন

এলএনজি আমদানিতে দু'টি নতুন প্রস্তাবের নীতিগত অনুমোদন

দেশে জ্বালানি সরবরাহ বাড়াতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি সংক্রান্ত দু'টি পৃথক প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাব দু'টি সভায় উপস্থাপন করা হয়েছিলো। অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রথম প্রস্তাব অনুযায়ী, চেনিয়ার মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি এবং ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি সংগ্রহের সুপারিশ করা হয়েছে। সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধি মেনে এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়। অন্যদিকে, জাতীয় জরুরি চাহিদা মেটাতে এবং দেশে গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে দ্বিতীয় প্রস্তাবে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডলইস্ট লিমিটেড এফজেডই থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। //আইই//

অফশোর বিডিং রাউন্ডের বিড দাখিলের সময় ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি

অফশোর বিডিং রাউন্ডের বিড দাখিলের সময় ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি

বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬ নিয়ে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানিসমূহের (আইওসি) সাথে সম্প্রতি আলোচনা ও তাদের অনুরোধের আলোকে অফশোর বিডিং রাউন্ড ২০২৬ এর ডাটা সেলস প্যাকেজ আরো সহজলভ্য করা হয়েছে। সময় বৃদ্ধি ও ডাটা প্যাকেজ সহজলভ্যতায় আইওসি কোম্পানিসমূহের বিডিং রাউন্ডে অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধি পাবে বলে আাশা করছে জ্বালানি বিভাগ। ইতোমধ্যে দরপত্র আব্হানকৃত দেশের ২৬টি তেল-গ্যাস ব্লকে বিদেশী কোম্পানিগুলো অংশগ্রহণে আগ্রহ দেখাচ্ছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বাংলাদেশের ২০২৬ সালের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্রে অংশ নিতে এখন পর্যন্ত চীনের সিনোপেক, সিএনওওসি ইন্টারন্যাশনাল এবং তুরস্কের টার্কিশ পেট্রোলিয়াম ওভারসিজ কোম্পানি (টিপিএও) দরপত্রের আনুষ্ঠানিক তথ্যপ্যাকেজ বা 'প্রমোশনাল প্যাকেজ' কিনেছে। - কেআর

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অগ্রগতি এবং পণ্য আমদানি উল্লেখযোগ্য হারে বাড়ার প্রেক্ষাপটে দেশটির কাছ থেকে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৪ অক্টোবর) ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান। বৈঠকে ঋণ ব্যবস্থাপনা, মার্কিন সহায়তা এবং দুই দেশের সামগ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এই সময় তিনি বলেন, "বিগত দিনে আমরা যুক্তরাষ্ট্র থেকে তেমন কিছু পাইনি। কিন্তু বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক যেভাবে এগিয়েছে, তাতে আমরা যুক্তরাষ্ট্র থেকে অনেকগুলো এয়ারক্রাফট কিনছি, তেল, সয়াবিনসহ বিভিন্ন পণ্য ও কমোডিটি আমদানি করছি। তাই তাদের কাছ থেকে আমাদের জন্য বাড়তি সহায়তা আসা উচিত। তারা এ বিষয়ে একমত হয়েছে। এখন দেখা যাক।" আমির খসরু জানান, সরকারের অর্থনৈতিক নীতিতে ঋণের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি ও যৌথ বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকের সঙ্গেও দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি বলেন, "আমাদের অর্থনৈতিক নীতির মূল জোর হচ্ছে বিনিয়োগ। আমরা ঋণ থেকে সরে এসে সরাসরি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগের দিকে বেশি যেতে চাই।" যুক্তরাষ্ট্র থেকে এয়ারক্রাফট, তেল ও সয়াবিনের মতো পণ্য আমদানির বিষয়টি বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ওপর প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন তিনি। বৈঠকে মার্কিন পক্ষের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, "আমরা তাদের জোর দিয়ে বলেছি, বাংলাদেশ যখন যুক্তরাষ্ট্র থেকে এত বেশি আমদানি করছে এবং দুই দেশের সম্পর্ক যেখানে এসে দাঁড়িয়েছে, এখন যদি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সমর্থন না আসে, তাহলে আর কবে আসবে? আমরা যে সহায়তাগুলো আশা করছি, সেগুলো এখন আসা উচিত।" //আইই//

শুরুতে ধাক্কা, শেষে দাপট, চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বড় জয়

শুরুতে ধাক্কা, শেষে দাপট, চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বড় জয়

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ম্যাচের ২৮তম মিনিটে আলেক্সেই বাতরাকভের গোলে এগিয়ে যায় গালাতাসারাই। রাফায়েল লেয়াওয়ের বাড়ানো বল থেকে নেওয়া বাতরাকভের শট বার্সেলোনার জোয়াও ক্যানসেলোর গায়ে লেগে দিক বদলে জালে ঢোকে। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল স্বাগতিকেরা। ভিক্টর ওসিমেনের হেড থেকে পাওয়া বলে গোল করেন বারিস আলপার ইলমাজ। তবে ভিএআরের পর্যালোচনায় অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে সমতায় ফেরে বার্সেলোনা। ৪৩তম মিনিটে দানি ওলমোর স্পর্শে বল পেয়ে বাঁকানো শটে গোল করেন ক্যানসেলো। বিরতির পর আক্রমণের গতি বাড়িয়ে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা। ৫০তম মিনিটে লামিনে ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করেন ফেরমিন লোপেজ। ৩ মিনিট পর ইয়ামালের দারুণ পাস থেকে ব্যবধান ৩-১ করেন অ্যান্থনি গর্ডন। ৬৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা করিম আদেয়েমি বক্সের বাঁ দিক থেকে শটে চতুর্থ গোলটি করেন। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে দুই ম্যাচে ছয় পয়েন্ট পেল বার্সেলোনা। প্রথম ম্যাচে তারা ফেইনুর্ডকে ৫-১ গোলে হারিয়েছিলো। আগামী ২০ অক্টোবর প্যারিসে পিএসজির মুখোমুখি হবে কাতালানরা। তার আগে শনিবার লা লিগায় তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস। /শান্ত/

বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

মঙ্গলবার (১৩ অক্টোবর) ৩ উইকেটে ১৩২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে আফগানিস্তান। সামনে বড় লক্ষ্য থাকায় শুরু থেকেই ড্রয়ের দিকে মনযোগ দেয় আফগানরা। একাধিকবার বোলিং পরিবর্তন করেও সাফল্যের দেখা পাচ্ছিলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বেশ সাদা-মাটা বোলিং করেছেন বাংলাদেশের স্পিনত্রয়ী তাইজুল-মিরাজ-নাঈম। আবু ধাবির উইকেট ব্যাটারদের পক্ষে থাকলেও প্রচণ্ড গরমে টানা ব্যাটিং করা সহজ না। প্রথম সেশনেই ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে হয়েছে শহীদিকে। ৩৩ বলে ২০ রান করেন তিনি। লাঞ্চের কিছুক্ষণ আগে উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ স্টাম্পের বাইরে খাটো লেংথে করেছিলেন এবাদত। সেখানে পুল করতে গিয়ে ভুল করেন ইকরাম আলিখিল। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে, সেখানে ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন উইকেটকিপার লিটন। সাজঘরে ফেরার আগে ইকরামের ব্যাট থেকে এসেছে ৬৯ বলে ৩৩ রান। পঞ্চম উইকেটেও দেখে-শুনে খেলে যাচ্ছিলেন আতাল ও ইসমত আলম। দুইজন মিলে গড়েন ৪০ রানের জুটি। মেহেদী হাসান মিরাজের করা বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ ‍তুলে সাজঘরে ফেরেন ইসমত। ৬০ বল খেলে ৪ রান করেন এই ব্যাটার। এরপর ব্যাট করতে আসেন প্রথম সেশনে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়া হাসমতউল্লাহ শহীদি। এবারও জুটি ভাঙেন মিরাজ। বাংলাদেশি এই স্পিনারের করা বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে দেন হাসমত। আউট হওয়ার আগে করেন ৬৯ বলে ৩৬ রান। আপন তালে খেলতে থাকা আফগান ওপেনার সেদিকুল্লাহ আতাল ক্যারিয়ারের প্রথম টেস্ট ক্যারিরের প্রথম সেঞ্চুরির তুলে নেন। দিনের শেষ পর্যন্ত খেলে যেতে পারেননি তিনি। ১১১ রান করতে তিনি খেলেছেন ৩৩২ বল। তার এই ইনিংসটি নয়টি চার ও তিনটি ছক্কায় সাজানো। আতালের বিদায়ের পরও দিনের ২৩.২ ওভার বাকিই ছিলো। শেষদিনের শেষ বিকেলে টেলএন্ডারদের পক্ষে এত ওভার খেলা কঠিনই ছিলো। তাই মনে হচ্ছিলো সহজেই জিতে যাবে বাংলাদেশ। কিন্তু অষ্টম উইকেটে খুঁটি গেড়ে ব্যাট করতে থাকেন ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদ। কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি টাইগাররা। শেষ মুহূর্তে ৮৫ বলে ১৯ রানে আহমেদজাই ফিরলেও কোনো লাভ হয়নি। জিয়াউর রহমানকে নিয়ে দিনশেষ করেন কায়েস। /আকরাম/

পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা শুভমান গিল

পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা শুভমান গিল

এই নিয়ে পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা পুরস্কার জিতলেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। পুরুষ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চবার এই সম্মান জিতে নতুন উচ্চতায় পৌঁছেছেন গিল। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি ও জুলাইয়ে মাসসেরার স্বীকৃতি পেয়েছিলেন তিনি। তিনবার এই পুরস্কার জিতে তালিকার পরের অবস্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তার ব্যাট থেকে আসে ১১০ রানের ঝলমলে ইনিংস। তাঁর দাপুটে ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় ভারত। দ্বিতীয় ম্যাচে মাত্র ১৩৩ বলে ২২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। গিলের এই অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ৪০৬ রানের বিশাল লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে এবং ৩৯ বল বাকি থাকতেই অতিক্রম করে ভারত। এদিকে নারী ক্রিকেটারদের বিভাগে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ওপেনার শেফালি ভার্মা। নারী এশিয়া কাপে ভারতের শিরোপা জয়ের পথে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শেফালি। পুরো টুর্নামেন্টে ১৮৪.৬১ স্ট্রাইক রেটে ৩৬০ রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছেন ৬ উইকেট। এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এরপর ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ব্যাট থেকে আসে ৪৮ রান। এর আগে গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নারী বিশ্বকাপের ফাইনালে ম্যাচজয়ী ইনিংস খেলে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা নির্বাচিত হয়েছিলেন শেফালি। এইবার দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। /আকরাম/

গোপন বেতন কেলেঙ্কারিতে জড়ালেন ইনফান্তিনো!

গোপন বেতন কেলেঙ্কারিতে জড়ালেন ইনফান্তিনো!

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে, এফডব্লিউসি২০২৬ ইউএস ইঙ্ক তাকে ১৭ লাখ ৬০ হাজার ডলার দিয়েছিল। ফিফা ওই বছরের বার্ষিক প্রতিবেদনে সেই অর্থ প্রকাশ্যে না আনায় সন্দেহ জেগেছে। ২০২৪ সালের ফিফার বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ইনফান্তিনোকে দেওয়া হয়েছে ৪২ লাখ ৭০ হাজার সুইস ফ্রাঁ। সেখানে সেই বাড়তি অর্থ গ্রহণের বিষয়টি বাদ পড়েছে। ফিফার নিজস্ব বিধানে লেখা আছে, ফিফা প্রেসিডেন্টের ‘ব্যক্তিগত পারিশ্রমিক অবশ্যই প্রকাশ করতে হবে’। সবার আগে মার্কিন রাজস্ব পরিষেবার প্রতিবেদনটি প্রকাশ করেছে দ্য টাইমস। এই গণমাধ্যমকে ফিফার গভর্নেন্স কমিটির সাবেক প্রধান মিগুয়েল মাদুরো বলেছেন, বাড়তি পারিশ্রমিক ঘোষণা করতে না পারা সংস্থাটির নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন, ফিফার সঙ্গে যুক্ত কোম্পানিগুলো থেকে যদি তাকে অন্য কোনো অর্থ প্রদান করা হয়ে থাকে এবং তা ঘোষণা করা না হয়ে থাকে, এটি নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি এই বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। ২০২৪ সালে ওই ১৭ লাখ ৬০ হাজার ডলারের সঙ্গে মূল বেতন ও বোনাসের বাইরে আরও ৬ লাখ ২৬ হাজার ২২৯ ডলার পেয়েছিলেন ইনফান্তিনো। তার গোপন বেতনের বিষয়টি প্রকাশ করা একটি সূত্র দ্য টাইমসকে জানিয়েছে, ২০২৫ ও ২০২৬ সালের জন্য ইনফান্তিনো সমপরিমাণ বা সম্ভবত তারও বেশি অর্থ পেয়েছেন। /আকরাম/

After Sports
ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার চিত্র তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতেও মারা যায় ২ জন। এরপর মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে এখন পর্যন্ত মারা গেছে ৮৬ জন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৪৩ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৭ জন আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২৩৮ জন। এছাড়া ঢাকার ২ সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩২ জন। ঢাকার বাইরে বিভাগগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে চট্টগ্রামে—২৫৬ জন। এ ছাড়া খুলনায় ২৩৪ জন, বরিশালে ১৯৫, রাজশাহীতে ২৩০, ময়মনসিংহে ৯৭, রংপুরে ৭১ ও সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। /এমএএইচ/

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের প্রাণহানি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের প্রাণহানি

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৪১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি একই সময়ে বরিশাল বিভাগে ২১৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪১, খুলনা বিভাগে ২৫৪, ময়মনসিংহ বিভাগে ১১৪, রাজশাহী বিভাগে ১৭০, রংপুর বিভাগে ৭০ ও সিলেট বিভাগে ১৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৪৩ জন মারা গেছেন। এছাড়া উল্লিখিত সময়ে খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৫, বরিশাল বিভাগে ২৬, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। /এমএএইচ/

হাম উপসর্গে একদিনে প্রাণ গেলো ৭ জনের

হাম উপসর্গে একদিনে প্রাণ গেলো ৭ জনের

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৫ জন, ময়মনসিংহ একজন ও বরিশালে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৭৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এই নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এই নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে। /এমএএইচ/

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২১

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২১

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিহত সব শিক্ষার্থীর বয়স ১৩ বছরের নিচে। দুর্ঘটনায় আহত হয়ে আরও এক ডজনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের ওই মুখপাত্র আরও জানান, এ ঘটনায় আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই ওই হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানিয়েছেন, আল খাইর স্কুলের ছাদ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেক শিক্ষার্থী চাপা পড়ে। ঘটনার সময় স্কুলটিতে ক্লাস চলছিল। প্রাথমিকভাবে ছাদ ধসে পড়ার এই সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছে জরুরি সেবা বাহিনী। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। শিক্ষিকা ও শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম। এই ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, এই অবুঝ শিশুদের মূল্যবান জীবন হারানো খুবই বেদনাদায়ক এক ট্র্যাজেডি। /এমএএইচ/

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সহিংসতার তদন্ত চায় ভারত

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সহিংসতার তদন্ত চায় ভারত

বুধবার (১৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রত্যাশা জানান। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের একটি বিবৃতির প্রসঙ্গ তুলে ধরেন। ওই বিবৃতিতে দাবি করা হয়, গত ৩ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর খুনসহ ১৪১টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও দাবি করে সংগঠনটি। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে ভারতের অবস্থান জানতে চান ওই সাংবাদিক। জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকার এই ধরনের বিষয়গুলোর সুরাহা করবে বলে তারা প্রত্যাশা করেন। /শান্ত/

মসজিদে ‘অনৈতিক কাজ’-এর অভিযোগে মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড

মসজিদে ‘অনৈতিক কাজ’-এর অভিযোগে মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশি হলেন, নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়। তবে কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। বিবৃতিতে বলা হয়, সময় ও স্থানের পবিত্রতা বিবেচনায় নিয়ে এবং অপরাধ প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে রায় চূড়ান্ত হওয়ার পর তা কার্যকর করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, পবিত্র স্থান ও মসজিদগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী আইন বাস্তবায়নে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ন করা বা সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। /সোহেল/

স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে বারান্দা দিয়ে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...

স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে বারান্দা দিয়ে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...

পুলিশ জানায়, ২০২৪ সালে হর্ষিত লাভানিয়ার বিয়ে হয়েছিল। দাম্পত্য বিরোধের কারণে গত ৬ মাস ধরে তিনি স্ত্রীর থেকে আলাদা থাকছিলেন। ভাড়া করা ফ্ল্যাটটিতে একাই থাকতেন তিনি। ঘটনার দিন হর্ষিতের স্ত্রী তাঁর ফ্ল্যাটে গিয়ে দরজায় ধাক্কা দেন। স্ত্রীর সঙ্গে আবারো তর্ক-বিতর্ক হতে পারে- এমন আশঙ্কায় তিনি দরজা খুলতে চাননি। তাঁর স্ত্রী তাঁকে বাইরে আসার জন্য বলেন এবং কথা বলার চেষ্টা করেন। হর্ষিত রাজি হননি। পরে দরজা খোলার জন্য তার স্ত্রী নিরাপত্তাকর্মীদের ডাকেন। এই সময় হর্ষিত ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচের তলায় যাওয়ার চেষ্টা করার সময় পিছলে নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন। আবাসিক কমপ্লেক্সের কয়েকজন সদস্য তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হর্ষিতের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে চলমান বিরোধের কারণে তিনি মানসিকভাবে চাপে ছিলেন। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ হর্ষিতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে এবং আবাসিক কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে।

৪০০ পরিবারের পাশে রাশমিকা

৪০০ পরিবারের পাশে রাশমিকা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এই উদ্যোগের কথা জানান রাশমিকা। তিনি বলেন, প্রতি ৩ মাসে ৪০০টি পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বহন করবেন। এতে পরিবারগুলো মুদি পণ্যের পেছনে ব্যয় হওয়া অর্থ সঞ্চয় করতে পারবে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগ দেওয়ার সুযোগ পাবে বলে আশা তার। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি পরিবারের জন্য থাকছে ৭৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৩ কেজি রাগি, ১০ লিটার রান্নার তেল, ১৫ কেজি ডাল, ৩ কেজি চিনি ও ৩ কেজি লবণ। পাশাপাশি দেওয়া হবে বিভিন্ন মসলা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। নিজের নতুন সিনেমা ‘রানাবালি’র জয়াম্মা চরিত্রের প্রসঙ্গ টেনে রাশমিকা জানান, অভিনীত চরিত্র অনেক সময় শিল্পীর ব্যক্তিজীবনেও প্রভাব ফেলে। তবে মানবিক কাজ তার স্বভাবেরই অংশ। আগে এসব উদ্যোগের কথা প্রকাশ্যে আনেননি তিনি। এবার অন্যদের ভালো কাজে উৎসাহিত করার আশায় বিষয়টি সামনে এনেছেন। রাশমিকার ভাষায়, ‘ছোট্ট একটি ভালো কাজও কারও জীবনে পরিবর্তন আনতে পারে। এর জন্য বড় কিছু করার প্রয়োজন নেই। চলুন, ছোট কিছু দিয়ে শুরু করি।’ /শান্ত/

Entertainment Sidebar
Entertainment Sidebar Bottom
ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার চিত্র তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতেও মারা যায় ২ জন। এরপর মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে এখন পর্যন্ত মারা গেছে ৮৬ জন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৪৩ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৭ জন আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২৩৮ জন। এছাড়া ঢাকার ২ সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩২ জন। ঢাকার বাইরে বিভাগগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে চট্টগ্রামে—২৫৬ জন। এ ছাড়া খুলনায় ২৩৪ জন, বরিশালে ১৯৫, রাজশাহীতে ২৩০, ময়মনসিংহে ৯৭, রংপুরে ৭১ ও সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। /এমএএইচ/

সম্পর্কের রকম ফের

সম্পর্কের রকম ফের

এমন কিছু সম্পর্ক থাকে, যারা একে-অপরকে ভালোবাসেন, কিন্তু একসঙ্গে নেই। এমন নানা সম্পর্ক আমাদের চারপাশেই রয়েছে। ইদানীং প্রেমের সম্পর্কেও একে-অপরের প্রতি ‘কমিটেড’ থাকে না। বিবাহিত সম্পর্কে থাকলেও অনেক সময় দু’জনের মাঝে কোনো মানসিক টান থাকে না। আবার এমন অনেক বন্ধুত্ব রয়েছে, যার জন্য একে অপরকে জীবন বাজি রাখতেও প্রস্তুত। চলুন কয়েকটি সম্পর্কের নাম জেনে নেই রোমান্টিক রিলেশনশিপ: প্রথম প্রেমে পড়লে মানুষ যা করেন, তাকেই বলা হয় রোম্যান্টিক রিলেশনশিপ। এই সম্পর্কই পরবর্তীতে আরও মজবুত হয়। দুটি মানুষের মধ্যেই তৈরি হয় ভরসার জায়গা। প্রেমে পড়া, একে-অপরের প্রতি আকৃষ্ট হওয়া সবই রয়েছে এই সম্পর্কে। সেই সঙ্গে গড়ে ওঠে ইমোশনাল ইন্টিমেসিও। এই সম্পর্কে একে-অপরের সঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতি দেন। প্ল্যাটনিক রিলেশনশিপ: এই রিলেশনশিপে একে-অপরের খুব ভালো বন্ধু হয়ে থাকেন আজীবন। এই বন্ধুত্বের মাঝে প্রেমও থাকতে পারে। দু’জন একে-অপরের মনের কথা বোঝেন, একে অপরকে সাপোর্ট করেন। সেই সঙ্গে কেয়ারও করেন। কিন্তু দু’জনের মাঝে কোনো শারীরিক সম্পর্ক তৈরি হয় না। টক্সিক রিলেশনশিপ: এই রিলেশনশিপে সারাক্ষণ ঝগড়া-ঝাটি লেগেই থাকে, এটাই মূলত টক্সিক রিলেশনশিপ। মানসিক অশান্তি যেন পিছুই ছাড়ে না। যে আপনার সঙ্গে প্রতিটি মুহূর্তে খারাপ আচরণ করছেন, সেই সম্পর্কে না থাকাই ভালো। টক্সিক রিলেশনশিপ থেকে যতটা দূরে থাকা যায় ততোই উত্তম। /শিউলী/

পূজায় পাতে থাকুক পাঁচমিশালি সবজি

পূজায় পাতে থাকুক পাঁচমিশালি সবজি

যা লাগবে পাঁচ রকমের সবজি যেমন পেঁপে, মিষ্টি কুমড়া, পটল, ধুন্দল, চিচিঙ্গা-আড়াইশো গ্রাম। আদা-রসুন বাটা-এক চা চামচ। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া-এক চা চামচ। পাঁচফোড়ন-এক চা চামচ। পেঁয়াজ ও রসুন কুচি-এক টেবিল চামচ। কাঁচা মরিচ ৫-৬টি। শুকনা মরিচ ২টি। লবণ স্বাদমতো। তেল ২ টেবিল চামচ। যেভাবে রাঁধবেন সবজিগুলো পছন্দের আকারে কেটে ধুয়ে গরম পানিতে ভাপিয়ে পানি ঝরিয়ে নিন। পাত্রে তেল গরম হলে পাঁচফোড়ন দিন। সব উপকরণ দিয়ে কষিয়ে নিন। এবার সবগুলো সবজি দিয়ে কষিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন। চুলা বন্ধ করে ঢাকনা খুলে নিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ঐতিহ্যবাহী এই পাঁচমিশালি সবজি নিরামিষ। শিউলী

কেন খাবেন জাপানিজ সবজি পিকল?

কেন খাবেন জাপানিজ সবজি পিকল?

যা লাগবে শসা, বেল পেপার অথবা ক্যাপসিকাম, রসুন, সামান‍্য গোলমরিচ (ব্ল্যাক পেপার) পাউডার, সামান্য পিংক সল্ট, দুটি কাঁচামরিচ কুচি, খাবার ভিনেগার। কেউ চাইলে হোয়াইট ভিনেগার বা রাইস ভিনেগার দিয়েও করতে পারেন। উপকারিতা জাপানিজ সবজি ভিনেগার পিকল হজমশক্তি বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে সহায়ক, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। একবারে অনেক বেশি না খেয়ে প্রতিদিন মূল খাবারের সাথে অল্প পরিমাণে (সাইড ডিশ হিসেবে) খেতে হয়। বাংলাদেশে যেসব সবজি সহজে পাওয়া যায় যেমন পেঁপে, লাউ, শসা, গাজর, মুলা, মিষ্টি কুমড়া, ক্যাপসিকাম, বেগুন, বাঁধাকপি ফুলকপি ইত্যাদি দিয়েও তৈরি করা সম্ভব। একবার বানিয়ে কাঁচের জারে করে ফ্রিজে রেখে দিলে পুরো এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে স্বাচ্ছন্দ্যে খাওয়া যায়। /শিউলী/

After Lifestyle
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিতভাবে কাজ করার তাগিদ পরিবেশমন্ত্রীর

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিতভাবে কাজ করার তাগিদ পরিবেশমন্ত্রীর

মঙ্গলবার (১৩ অক্বোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ (এনপিএপি) বাংলাদেশের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ইউএনডিপি বাংলাদেশ এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘চক্রাকার অর্থনীতির পথে সমন্বিত উদ্যোগ’। পরিবেশমন্ত্রী বলেন, প্লাস্টিক দূষণ নগরের পানি নিষ্কাশন ব্যবস্থা, নদী, জলাভূমি, উপকূল, জনস্বাস্থ্য ও বাস্তুতন্ত্রকে প্রভাবিত করছে। আবার প্লাস্টিক উৎপাদন, বাণিজ্য, কর্মসংস্থান ও দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত। তাই এ সমস্যার সমাধানে উৎপাদন থেকে ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত পুরো ব্যবস্থাকে বিবেচনায় নিতে হবে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বর্ধিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) নির্দেশিকা, ২০২৬ প্রসঙ্গে মন্ত্রী বলেন, নীতিমালার সুফল পেতে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। এ জন্য নির্ভরযোগ্য তথ্য, উৎপাদক, নিয়ন্ত্রক সংস্থা, পুনঃপ্রক্রিয়াজাতকারী ও স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতা, প্রয়োজনীয় অবকাঠামো এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এনপিএপি বাংলাদেশের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, এ প্ল্যাটফর্ম বিচ্ছিন্ন উদ্যোগগুলোকে যুক্ত করতে, নীতির সঙ্গে বাস্তবায়নের সংযোগ ঘটাতে, উদ্ভাবকদের বাজারের সঙ্গে সম্পৃক্ত করতে এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে বিনিয়োগ সমন্বয়ে সহায়তা করবে। সরকার নেতৃত্ব দেবে, তবে এ উদ্যোগে সংশ্লিষ্ট সব খাতের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি এনপিএপি বাংলাদেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। মন্ত্রী ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাস্তবসম্মত সমাধান ও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানকে তথ্যপ্রমাণের ভিত্তি শক্তিশালী করতে, উন্নয়ন সহযোগীদের জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সহযোগিতা সমন্বয় করতে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চক্রাকার অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করতে বলেন। বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, এনপিএপির সাফল্য সভার সংখ্যা দিয়ে নয়, বাস্তব ফলাফল দিয়ে মূল্যায়ন করতে হবে। নীতির কার্যকর বাস্তবায়ন, নির্ভরযোগ্য তথ্যের উন্নতি, সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধি, কার্যকর সমাধানের প্রসার এবং জনগোষ্ঠী ও বর্জ্যকর্মীদের অবস্থার উন্নতিই হবে সাফল্যের মাপকাঠি। অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, প্লাস্টিক দূষণের প্রভাব বর্জ্য ফেলার স্থানেই সীমাবদ্ধ থাকে না। এটি নালা বন্ধ করে, জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বাড়ায় এবং নদীর মাধ্যমে সাগরে পৌঁছায়। প্লাস্টিকসহ বর্জ্য খোলা জায়গায় পোড়ানোর ফলে ক্ষতিকর কণা ও বিষাক্ত পদার্থ বাতাসে ছড়িয়ে স্থানীয় বাসিন্দা ও বর্জ্যকর্মীদের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। তিনি বলেন, পরিবারকে বর্জ্য আলাদা করতে উৎসাহিত করার পাশাপাশি সংগ্রহের সময় তা আলাদা রাখা এবং যথাযথ ব্যবস্থাপনার সুযোগ নিশ্চিত করতে হবে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের পরিচালক ক্লেমঁস শ্মিড ভিডিও বার্তা দেন। এনপিএপি বাংলাদেশ সরকারের নেতৃত্বে একটি নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক বহুপক্ষীয় প্ল্যাটফর্ম হিসেবে প্লাস্টিকসংক্রান্ত অভিন্ন জাতীয় তথ্যভিত্তি তৈরি, অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তথ্যপ্রমাণভিত্তিক কার্যক্রম এগিয়ে নিতে সহায়তা করবে বলে ইউএনডিপি মত দেয়। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানমের সভাপতিত্বে অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ সোলায়মান হায়দার এবং ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম. আসাদুজ্জামান,বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা, কূটনৈতিক মিশন, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বর্জ্য ব্যবস্থাপনা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতের প্রতিনিধিরা অংশ নেন। - কেআর

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সোমবার (১২ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার (১৪ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও (১৫ অক্টোবর) একই ধরনের পূর্বাভাস রয়েছে। এসব দিনে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার (১৬ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। /শান্ত/

Environment Sidebar
জমি লিজ নিয়ে মাল্টা চাষে লাখপতি শারমিন

জমি লিজ নিয়ে মাল্টা চাষে লাখপতি শারমিন

২০২৩ সালের শেষ দিকে ৫ বছরের জন্য ২ বিঘা জমি লিজ নিয়ে মাল্টা চাষ শুরু করেন শারমিন। বাগানে লাগান ভিয়েতনামি ও বারি-১ জাতের চারা। প্রথম দিকে ফলন কম হলেও সময়ের সঙ্গে গাছ বড় হয়, বাড়তে থাকে ফলনও। শারমিনের ভাষ্য, জমির লিজ ও পরিচর্যাসহ অন্যান্য খরচ বাদ দিয়ে গত বছর ২ লাখ টাকার বেশি লাভ হয়েছে। চলতি মৌসুমে প্রায় ৪ লাখ টাকা মুনাফার আশা করছেন তিনি। চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাসিন্দা শারমিন জানান, তাদের এলাকায় সাধারণত ধান, সরিষা ও মৌসুমি ফসলের চাষ হয়। সেখানে মাল্টা চাষ শুরু করায় প্রথম দিকে অনেকের বিরূপ মন্তব্য শুনতে হয়েছে। তবে সেসব উপেক্ষা করে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে গেছেন তিনি। রেললাইনের পাশে তুলনামূলক দুর্গম এলাকায় অবস্থিত তার বাগানে এখন প্রতিদিনই মানুষ আসছেন। কেউ মাল্টা কিনছেন, কেউ চাষের পদ্ধতি জানতে চাইছেন। স্থানীয় বাজারে সবুজ মাল্টার দাম ও চাহিদা নিয়ে চ্যালেঞ্জ থাকায় নতুন করে এক বিঘা জমিতে অস্ট্রেলীয় হলুদ জাতের মাল্টা চাষ শুরু করেছেন শারমিন। নতুন জাতটি বাজারে ভালো সাড়া ফেলবে বলে আশা তার। চাটমোহর ও ভাঙ্গুড়া থেকে বাগান দেখতে আসা আনিসুল হক ও রায়হান আলী জানান, ফলন ও চাষের পরিবেশ দেখে তারা উৎসাহিত হয়েছেন। সুযোগ পেলে তারাও লাভজনক ফল চাষ শুরু করতে চান। কৃষি কর্মকর্তারা বলছেন, উপযুক্ত পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে মাল্টা চাষে ভালো সম্ভাবনা রয়েছে। শারমিনকে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্থানীয় ফল মেলায় তার বাগানের মাল্টা প্রদর্শনের পর এলাকার আরও কৃষক এই চাষে আগ্রহী হয়েছেন। /শান্ত/

সবজি চাষে লোকসান, আনারকলিতে ১০ লাখ টাকা আয়ের স্বপ্ন

সবজি চাষে লোকসান, আনারকলিতে ১০ লাখ টাকা আয়ের স্বপ্ন

মিঠুর বাগানে থোকায় থোকায় ঝুলছে লালচে-বেগুনি রঙের আনারকলি। নতুন এই ফলের চাষ দেখতে এবং পদ্ধতি জানতে বাগানে ভিড় করছেন আশপাশের কৃষকেরা। মিঠু বলেন, আগে বিভিন্ন ধরনের সবজি চাষ করতেন তিনি। কিন্তু উৎপাদন খরচ বেশি হওয়া এবং বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় বারবার লোকসান হচ্ছিলো। একপর্যায়ে ইউটিউবে আনারকলি চাষের ভিডিও দেখে আগ্রহী হন। পরে খোঁজখবর নিয়ে নিজের জমিতে এই ফলের চাষ শুরু করেন। তিনি জানান, চারা রোপণ, মাচা তৈরি ও পরিচর্যাসহ এখন পর্যন্ত প্রায় ২ লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। গাছ লাগানোর ছয় মাসের মধ্যেই ফুল ও ফল আসতে শুরু করে। বাজারে প্রতি কেজি আনারকলি ৩০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হয়। একটি গাছ থেকে কয়েক দফায় ফল সংগ্রহ করা যায় বলেও জানান তিনি। ভবিষ্যতে চাষের পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। স্থানীয় কৃষকেরা মিঠুর বাগান দেখে আনারকলি চাষে আগ্রহী হচ্ছেন। তাদের কেউ কেউ পরীক্ষামূলকভাবে এই ফল চাষের পরিকল্পনা করছেন। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ বলেন, মেহেরপুরের মাটিতে আনারকলি চাষ সম্প্রসারণের সুযোগ রয়েছে। নতুন ফসল চাষের আগে মাটির উপযোগিতা, রোগবালাই ব্যবস্থাপনা, উৎপাদন খরচ ও বাজারজাতকরণ সম্পর্কে জেনে নেওয়া জরুরি। এই ধরনের চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। /শান্ত/

অনলাইন জরিপ

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষক বাজার চালুর উদ্যোগকে আপনি কতটা কার্যকর মনে করেন?

হ্যাঁ৫
না০
মন্তব্য নেই১

মোট ভোট: ৬

After Media Galleries
Namaz
ফজর --:--
জোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--

ঢাকা

Prayer Times Sidebar